মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
বাধ্যতামূলক অবসরে যাওয়া সেই ৩২ ডিসি কারা ১ আগস্ট থেকে গণপরিবহনে কার্যকর হচ্ছে নতুন নির্দেশনা দেশীয় ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আহত জুলাইযোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই: সিইসি বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ চার দিনেও জানা যায়নি কারণ গ্যাস সরবরাহ চালু অনিশ্চিত প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ

মায়ের পাশে শায়িত জয়নুল আবেদীন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হলো প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের (বীরবিক্রম) মরদেহ। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সীরত ময়দানে বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিছ মাওলানা হাফেজ শাহ আলম।

জানাজার নামজের আগে বড় ভাই মো. ইসমাইল মানিক বক্তব্যে তার জীবন বৃত্তান্ত তুলে ধরেন। জানাজায় হাজারও মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে সামরিক মর্যাদায় তাকে সিকদার পাড়াস্থ চুনতি জামে মসজিদ কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়। এর আগে তার প্রথম জানাজা সকাল ১০টায় সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা থেকে বিশেষ হেলিকপ্টার যোগে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়।

উল্লেখ্য, মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আদেীন (বীরবিক্রম) গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টা ১৩ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন।। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com