সোমবার, ২০ Jul ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

গাইবান্ধায় আল্লার দলের নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাইবান্ধায় প্রচারপত্র ও জিহাদী বইসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লার দলের জেলা নায়ক আজমত খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে শহরের পুরাতন জেলখানা রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজমত খানের বাড়ি শহরের বিহারী কলোনীতে । তিনি জেলখানা রোডে টিনের ব্যবসা করতেন।

র‌্যাব ৩ এর ক্যাম্প কমান্ডার মেজর গালিব জানান, আজমত খান নিজের ব্যবসার আড়ালে আল্লার দলের সদস্য হিসাবে বিভিন্ন কর্মকান্ড চালিয়ে আসছিলেন । গোপন সুত্রে খবর পেয়ে শহরের পুরাতন জেলখানা রোড তার ব্যবসা কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয় । পরে তাকে আদালতে পাঠানো হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com