রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

আইপিএলে কেউই আমাকে পছন্দ করে না, তাই বারবার দল পাল্টে যায়

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : অস্ট্রেলিয়ান তারকা পেসার অ্যারন ফিঞ্চ চলেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কেউই আমাকে পছন্দ করে না। তাই বার বার দল পাল্টে যায়।

ভারতের সঙ্গে টেস্ট চলাকালীন রোহিত শর্মাকে স্লেজিং করছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন। ভারতীয় ওপেনারকে স্লেজিং করতে করতেই অসি ওপেনার অ্যারন ফিঞ্চের দিকে তাকিয়ে পেইন বলেন, তুমিতো আইপিএলে সব দলের হয়েই খেলেছো! এরপর ফিঞ্চ বলেন, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বাদে সব দলের হয়ে খেলেছি।

এরপর ওভার শেষে হতেই ফিল্ডিংয়ের পজিশন বদলের সময় টিম পেইন ফের বলেন, তুমি এখনও ব্যাঙ্গলুরুতে খেলোনি? আসলে বিরাট তোমাকে পছন্দ করে না। জবাবে ফিঞ্চ বলেন, কেউই আমাকে পছন্দ করে না। তাই আইপিএলে বার বার দল পাল্টে যায়।

অস্ট্রেলিয়ার মাঠে সবশেষ টেস্ট সিরিজে ফিল্ডিংয়ের সময়ে টিম পেইন ও অ্যারন ফিঞ্চের কথোপকথনের সেই ভিডিওটি সম্প্রতি পোস্ট করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকম।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল আইপিএলের আসন্ন ১৩তম আসরের নিলাম। প্লেয়ার বেচাকেনার এ অনুষ্ঠানে ৪ কোটি ৪০ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ান তারকা ওপেনারকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

আপিএলের গত আসরে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেছিলেন ফিঞ্চ। এখনও পর্যন্ত আইপিএলে সাতটি দলের হয়ে খেলেছেন তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com