বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাধ্যতামূলক অবসরে যাওয়া সেই ৩২ ডিসি কারা ১ আগস্ট থেকে গণপরিবহনে কার্যকর হচ্ছে নতুন নির্দেশনা দেশীয় ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আহত জুলাইযোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই: সিইসি বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ চার দিনেও জানা যায়নি কারণ গ্যাস সরবরাহ চালু অনিশ্চিত প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ

অধিনায়ক মুমিনুলের প্রতি আমার পূর্ণ আস্থা আছে : বাংলাদেশ কোচ

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন রাখায় পেশাদার ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার না থাকায় সবশেষ ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে নেতৃত্ব দেন মুমিনুল হক সৌরভ। তার অধিনায়কত্বে ইন্দোর ও কলকাতার ইডেন গার্ডেন্সে দুই টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

ভারতে টেস্ট সিরিজে নেতৃত্ব দেয়া মুমিনুল প্রসঙ্গে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গে বলেন, মাত্র দুই টেস্ট দেখে কারো সমালোচনা করাটা খুব নিষ্ঠুর আচরণ। মুমিনুল দারুণ খেলোয়াড়। সে খুব ভালো অধিনায়ক হতে পারে, কেবলই তো শুরু করল।

কোচ আরও বলেন, টেস্টে বিশ্বের সেরা দল ভারত। তাদের বিপক্ষে মাত্র দুই টেস্টে নেতৃত্ব দেয় মুমিনুল। দুই টেস্টের পারফরম্যান্স বিবেচনায় অধিনায়কের সমালোচনা করা হবে একেবারেই অন্যায়। তার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমার ধারণা, সে একজন সেরা অধিনায়ক হয়ে উঠতে পারবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com