বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শাকিব খান-নারগিস ফাখরির নাচে মাতবেন দর্শক

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বলিউড সেনসেশন নারগিস ফাখরির রসায়ন বেশ জমে। দর্শকদের জন্য সুখবর নিয়ে আসছেন এই জুটি। আবার একসঙ্গে দেখা যাবে এই দুজনকে।

নাচের তালে মঞ্চ কাঁপাবেন শাকিব-নারগিস। নিউইয়র্কে এই অনুষ্ঠান হবে।

৫ এপ্রিল নিউইয়র্ক শহরে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসর বসছে। এদিন সন্ধ্যা ৭টায় শহরের ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠেয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন শাকিব খান ও নারগিস ফাখরি।

এই অনুষ্ঠানে বলিউডের আরও কয়েকজন জনপ্রিয় তারকার অংশ নেয়ার কথা রয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া ও বিপাশা বসু এই অনুষ্ঠানে থাকবেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন আয়োজক আলমগীর খান আলম।

তিনি জানান, বাংলাদেশ এবং প্রবাসের সেরা কণ্ঠশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পীদের অ্যাওয়ার্ড প্রদানের বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি চলছে। ১৯ বছরের ঐতিহ্য অটুট রাখতে এবারের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে নানা চমকও রাখা হবে।

২০১৯ সালের সেপ্টেম্বরে ঢাকায় একসঙ্গে দেখা গিয়েছিল শাকিব ফাখরিকে। ২১ সেপ্টেম্বর ঢাকার একটি পাঁচতারকা হোটেলে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাদের দেখা গিয়েছিল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com