বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

স্টুডিও ও স্টেজে ব্যস্ত ন্যান্সি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : নিজের ক্যারিয়ারে মাঝে কিছুটা অনিয়মিত থাকলেও আবারো জীবনের ছন্দে ফিরেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত তিনি। নিয়মিত স্টেজ শো ও নতুন গানে সময় পার করছেন এই শিল্পী। তারই ধারাবাহিকতায় এবার নতুন আরো একটি ছবিতে কণ্ঠ দিলেন তিনি। আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সংগীত করেছেন কিশোর দাশ। গানটির শিরোনাম ‘আমি পাগলের মতো তোকে ভালোবাসি’।

এছাড়া শওকতের কথা সুর ও সংগীত পরিচালনায় ‘নদীর বুকে চাঁদ’ সিনেমায় গান করলেন তিনি। নিজের কাজের ব্যস্ততা প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমার কাছে জীবনে বিরতি বলে কিছু নেই। কখনো ছিল না। তবে হ্যাঁ, আমার দর্শক-শ্রোতারা মাঝে নতুন গান হয়তো কম পেয়েছে। তবে এখন এখন থেকে নিয়মিতই গাইছি, রেকর্ডিং বা স্টেজ শোতে। গানটার সঙ্গে যেহেতু জীবন মিশিয়েছি, তাই নিজেকে সবচেয়ে আনন্দিত মনে হয় গানের সঙ্গে থাকলেই।’

উল্লেখ্য, ন্যান্সিই এদেশে একমাত্র শিল্পী, যার সবচেয়ে কমসংখ্যক মিউজিক ভিডিও থাকা স্বত্বেও নিজস্ব গায়কীর মুন্সিয়ানায় দর্শক-শ্রোতাদের তুমুল চাহিদায় রয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com