বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

আমার প্রশংসা করতে গিয়ে মাকে ছোট করবেন না প্লিজ!

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলি ইন্ডাস্ট্রি তার সম্পর্কে কিছু বলতে গেলেই একটা উদাহরণ টানছেন সারা আলী খান তার মাকে ছাড়িয়ে যাচ্ছে। আর এ নিয়েই মহা আপত্তি তার। কারণ বিষয়টি মায়ের জন্য কষ্টদায়ক। সারা আলী বলেন,‘ অনেক গণমাধ্যম আমার কথা বলতে গিয়ে আমার মায়ের কয়টা ছবি ফ্লপ করেছিল সেই সব বিষয় নিয়ে বলতে শুরু করে। আমার কথা হচ্ছে একজন অমৃতা সিং কিন্তু একদিনে হয়নি। আর আমার প্রশংসা করতে গিয়ে আমার মাকে ছোট করবেন এ কোন ধরনের আচরণ!’

এদিকে সাইফ আলীর কন্যা হিসেবে নয়, নিজের অভিনয় গুণেই দারুণ এক জায়গা করে নিয়েছেন এই ইন্ডাস্ট্রিতে।

তবে ফিল্মপাড়াকে তার কাছে একেবারেই পারিবারিক মনে হয়। সারার কথায়, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই ইন্ডাস্ট্রিকে আমার পরিবারের মতো লাগে। সেটা অবশ্যই বাবা-মায়ের জন্য। এই সাপোর্টকে তো আমি অস্বীকার করতে পারবো না।’

এদিকে নিজের ইনস্টাগ্রামে বেশকিছু মজার ছবি পোস্ট দিয়ে আলোচনায় থাকছেন সারা আলী খান। তেমনই একটি ছবিতে বলিউড ও দক্ষিণী ছবির দুই সুপারস্টার তার দুই গালে চুমু খাচ্ছেন। একেই বলে কপাল! মাঝে সারা আলী খান আর দুই গালে চুম্বনে অক্ষয় কুমার আর দক্ষিণী সুপারস্টার ধানুশ। ছবিটি সারা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করার পর বলিউডের অনেকেই প্রশ্ন ছুঁড়েছেন কার চুমু বেশি মিষ্টি? তবে নতুন খবর হলো, এই দুই সুপারস্টারের সঙ্গেই তার নতুন দুটি ছবি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com