বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

এবার এক ফ্রেমে রানি, টুইঙ্কল ও কারিনা!

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : এর আগে কারিনা কাপুর খান ও রানি মুখার্জিকে এক সঙ্গে ছবিতে দেখা গিয়েছে। ‘মুজসে দোস্তি করোগি’ ছবিতে এক সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। কিন্তু রানি, কারিনা ও অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খান্না একসঙ্গে কোনও ছবিতে কাজ করেননি। তাদেরকে কি তবে এবার দেখা যাবে এক সঙ্গে কাজ করতে? কারিনা কাপুর তার ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনজনের ছবি এক সঙ্গে শেয়ার করেছেন।

ছবিতে দেখা যাচ্ছে, এক সাইটে কারিনা কাপুর মাঝে টুইঙ্কল খান্না অন্য সাইটে রানি মুখার্জি। দুই হাতে টুইঙ্কলের কোমর জারিয়ে ধরে আছেন রানি।

এক ফ্রেমে তাদের দেখতে পেয়ে ফ্যানেদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা জানতে চাইছে এই ছবি কবে সত্যি হবে। যদিও করিনা কিছু জবাব দেননি। এই ছবিটি একটি গেটটুগেদার পার্টির। সেখানেই এক ফ্রেমে ধরা পড়েন তারা তিনজন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com