বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : পেরিয়েছে ৬০ বছর। তাতে কি? বাঙালির কাছে অপুর নস্টালজিয়া জীবনভর। আর সেই নস্টালজিয়াকে সঙ্গে নিয়েই বড়পর্দায় ফিরছে অপু। ছবির নাম ‘অভিযাত্রিক’। পরিচালক শুভ্রজিৎ মিত্র।
১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের হাত ধরে ‘অপুর সংসার’ ছবি দিয়েই অপু ট্রিলজি শেষ করেছিলেন তিনি। আর ঠিক তারপর থেকেই অপুর গল্প এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন পরিচালক শুভ্রজিৎ। শুধু অপুর নয়, এই ছবির চিত্রনাট্যে একে একে সামনে আসবে দুর্গা, অপর্ণা, রাণুদি এমনকি লীলাও।
সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ছবির টিজার। সাদা-কালো স্কেচে টিজারে ধরা দিয়েছে ছবির লুক। অপুর চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী, অপর্ণার চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত উপন্যাসের শেষভাগ নিয়ে তৈরি হচ্ছে পরিচালক শুভ্রজিৎ মিত্রর ছবি ‘অভিযাত্রিক’। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের গরমে।
নগরকন্ঠ.কম/এআর