বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

কারও সঙ্গে রাত কাটিয়েছো? সারাকে সৎ মা কারিনার প্রশ্ন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ‘কখনও কারও সঙ্গে একরাত কাটিয়েছ?’ সারা আলি খানকে জিজ্ঞেস করে বসলেন কারিনা কাপুর খান। খোলামেলা আড্ডায় সৎ মা করিনার একের পর এক ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিলেন সারা। সম্প্রতি কারিনার ‘হোয়াট উইমেন ওয়ান্টস’ শোয়ের অতিথি হয়ে এসেছিলেন সারা আলি খান। সেখানেই ক্যামেরার সামনে সারাকে সরাসরি জিজ্ঞেস করে বসলেন যে তিনি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ করেছেন কিনা! কিংবা কখনও কাউকে দুষ্টু ম্যাসেজে পাঠিয়েছেন কিনা। সারা-কারিনার এই মজাদার কথোপকথন আপাতত নেটদুনিয়ায় ভাইরাল।

সারার উত্তরেও বেজায় প্রসন্ন হয়েছেন নবাব-বেগম কারিনা। ‘কখনও কারও সঙ্গে একরাত কাটিয়েছ? করিনার এই প্রশ্নের উত্তরে সারার জবাব, ‘না তিনি কোনও দিনই এমনটা করেননি। আর তা শুনে কারিনা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। দুষ্টু ম্যাসেজে পাঠিয়েছেন কিনা জানতে চেয়ে কারিনা আগেভাগেই বলে যে, ‘আমি কিন্তু এটা জানতে চাই না। আর তোমার বাবাও শুনছে না।’ কারিনার যে কথা শুনে হো হো করে হেসে ওঠেন সারা।

সারা আলি খানের সঙ্গে সৎ মা করিনা কাপুর খানের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় অনেক জল্পনাই শোনা যায়। কিন্তু নবাব পরিবার ঘনিষ্ঠরা জানেন যে কারিনা এবং সারা দু’জনেই খুব বুদ্ধিমতী। তারা জানেন কীভাবে সম্পর্ক বজায় রাখতে হয়। সারা এবং কারিনা দু’জনেই বেশ ভাল বন্ধু। একথা অনকেরই জানা। দু’জনেই দু’জনের প্রশংসায় পঞ্চমুখ। শোয়ের আড্ডায় কারিনা এবার জিজ্ঞাসা করেই ফেললেন সারাকে তার না জানা কথাগুলো। সারাকে তার টক শোয়ে স্বাগত জানিয়ে কারিনা এটাও উল্লেখ করেন যে, তার পরিবারের সদস্য হিসেবে একমাত্র সারারই এই শোয়ে আসা বাকি ছিল।

কারও সঙ্গে রাত কাটিয়েছো? সারাকে সৎ মা কারিনার প্রশ্ন

এর আগে করিনা প্রসঙ্গে সারা আলি খান বলেছিলেন, ‘কারিনা খুব প্রফেশনাল এবং যে ভাবে নিজের কাজ আর ব্যক্তিগত জীবনকে ব্যালেন্স করে চলেন, দেখে শেখার মতো। যখন ওদের বাড়ি যাই, টেবিলে কথা হয়। কারিনা আমাকে মাঝে মাঝে পরামর্শ দেন এবং আমি সেগুলো মেনে চলার চেষ্টা করি কারণ উনি একজন সফল অভিনেত্রী। আমাদের সম্পর্ক বরাবর ফ্রেন্ডলি। তার পেছনে কারণ আছে। প্রথমত, কারিনা কোনওদিন আমার মা হয়ে ওঠার চেষ্টা করেননি এবং বাবা কখনও জোর করে আমাদের মধ্যে একটা সম্পর্ক চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com