বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

সমুদ্র সৈকতে সোহম-মিষ্টির রোমান্স

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সোহমের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশের মিষ্টি জান্নাত। সজল আহমেদ পরিচালিত এ সিনেমার দৃশ্যধারণ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এপ্রিলে সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে জানান এর নির্মাতা। মুক্তিকে সামনে রেখে সম্প্রতি এ সিনেমার টাইটেল সং প্রকাশ করা হয়।

‘তবে কি প্রেম তুমি’ শিরোনামের এই গানটি লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এতে সোহম-মিষ্টিকে সমুদ্র সৈকতে রোমান্স করতে দেখা যায়। শ্রী প্রীতমের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন জুবিন গার্গ ও মহালক্ষ্মী। এর কোরিওগ্রাফি করেছেন শংকরিয়া। সিনেমাটি প্রযোজনা করছেন হেভেন মাল্টিমিডিয়া।

২০১৫ সালে ‘আমার প্রেম তুমি’ সিনেমাটির শুটিং শুরু হয়। সোহমের শিডিউল জটিলতায় সিনেমাটির একটি গানের কাজ থেমে থাকে। অবশেষে গানটি বাদ দিয়েই সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত করেছেন পরিচালক। মিষ্টি জান্নাত অভিনীত বেশ কয়েকটি সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়েছে। সর্বশেষ তার অভিনীত ‘তুই আমার রানী’ সিনেমাটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা। এতে মিষ্টির বিপরীতে অভিনয় করেন কলকাতার অভিনেতা সূর্য।
‘তবে কি প্রেম তুমি’ শিরোনামের গান-

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com