বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : আসছে ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ৭ ফেব্রুয়ারি স্টুডিও জয়ার ইউটিউব চ্যানেলে থেকে প্রকাশ হয়েছে শিল্পী সাইফ শুভর নতুন গান ‘আমি ভালো নেই’। এই গানটির কথা, সুর, ও সঙ্গীতায়োজন করেছেন প্রতিশ্রুতিশীল সংগীত পরিচালক ‘রাজন সাহা’।
স্টুডিও জয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির পাশাপাশি মিউজিক ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে, চ্যানেলটিতে। স্টুডিও জয়ার নিজস্ব রেকর্ডিং স্টুডিওতে চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা “অনিক খান” । পুরো ভিডিওতে সাইফ শুভ’র আবেগী আবেদন, ভালোবাসা, মন খারাপের বহিঃপ্রকাশ দর্শকদের মুগ্ধ করবে দর্শকদের।
নতুন গান এবং ভিডিও সাইফ শুভ বলেন, একটি ভালো সৃষ্টি একজন শিল্পীকে অমরত্ব দেয়। আসলে ভালো কিছু সৃষ্টির জন্য সময় এবং শ্রমের ব্যবহার অপরিহার্য সময় নিয়ে এবং শ্রম দিয়ে কাজ করলে ভালো কিছু সৃষ্টি হবে বলেই আমার বিশ্বাস। অনেক দিন সময় নিয়ে আমার প্রিয় ভক্ত-শ্রোতাদের নতুন গান উপহার দিলাম। আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, আশাকরি গানটি সকলের অসম্ভব রকমের ভালো লাগবে এবং শ্রোতা প্রিয়তা পাবে, বাংলা গানের জয় হোক।
উল্লেখ্য, ২০১৭ সালে শুভর কণ্ঠে সর্বশেষ শেষ ‘হৃদয়ের ভাষা’ শিরোনামের সাতটি গান সম্বলিত একক এলবাম প্রকাশ পায় লেজার ভিশনের ব্যানার থেকে।
নগরকন্ঠ.কম/এআর