বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধলেন ঈশিতা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : চিত্রনায়ক রিয়াজের সঙ্গে জুটি বেঁধে ‘আগুনের নোনা জল’ দিয়ে দীর্ঘদিন পর নাটকে ফিরেছিলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। এরপর ছেলে যাভীরের সঙ্গে গান নিয়ে ফিরে আলোচনায় আসেন। এবার ভালোবাসা দিবসকে সামনে রেখে আরও নতুন একটি নাটকে অভিনয় করলেন এই অভিনেত্রী। নাটকের নাম ‘কেন’।

এ নাটকে ঈশিতা জুটি বেঁধেছেন আফরান নিশোর সঙ্গে। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় প্রেম-ভালোবাসার রোমান্টিক গল্পে অনেকদিন পর নিশোর সঙ্গে দেখা যাবে এই অভিনেত্রীকে।

ঈশিতা বলেন, ‘আমি তো এখন নিয়মিত নাটক করি না। গল্প পছন্দ হলে দুয়েকটা নাটকে কাজ করার চেষ্টা করি। এই নাটকের গল্পটা আমার বেশ পছন্দ হয়েছে। খুব সুন্দর রোমান্টিক একটা গল্প, যেখানে আমার বিপরীতে রয়েছে নিশো। কাজটা করে আমার ভালো লেগেছে। আশা করি দর্শকরা এটি উপভোগ করবেন।’

ঈশিতা-নিশো ছাড়াও এই গল্পে রয়েছে আরেকটি জুটি তৌসিফ মাহবুব ও মেহজাবীন চৌধুরী। আসছে ভালোবাসা দিবস উপলক্ষ্যে নাটকটি প্রচার করা হবে গানচিলের ইউটিউব চ্যানেলে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com