বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়ে গেল লসঅ্যাঞ্জেলেসে। বিশ্বের সেরা সব তারকার উপস্থিতি ছিল জমকালো এই আসরে। কিন্তু অনুষ্ঠানে ছিলেন না বিশ্বসুন্দরী ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
এবারের অস্কার আসরে অভিনয় জীবনে প্রথমবার পুরস্কার পেয়েছেন জোলির জীবনসঙ্গী অভিনেতা ব্র্যাড পিট। ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ চলচ্চিত্রের জন্য অস্কার পেয়েছেন তিনি। অথচ সঙ্গীর এমন খুশির দিনে আসরে ছিলেন না জোলি।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ সাবেক বিশ্বসুন্দরীকে অনুষ্ঠানে থাকতে বিশেষ নিমন্ত্রণ জানিয়েছিল। তবু জোলির অনুপস্থিতি সবার নজরে পড়েছে।
অনেকে বলছেন– পিটের সঙ্গে ঝামেলা চলছে জোলির। এ কারণে এই অনুষ্ঠানে আসেননি হলিউড সেনসেশন।
তবে জোলির ঘনিষ্ঠজনরা বলছেন, তার এই অনুপস্থিতির সঙ্গে পিটের কোনো সম্পর্ক নেই। এই মৌসুমে জোলি কোনো ব্যক্তিগত মনোনয়ন না পাওয়ায় এড়িয়ে গেছেন অস্কার মঞ্চ।
জানা গেছে, অ্যাঞ্জেলিনা জোলি লন্ডনে তার প্রথম মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স মুভি দ্য ইটার্নালস চলচ্চিত্রের চিত্রায়ণে ব্যস্ত। এবারের আসরে তার কোনো ব্যক্তিগত মনোনয়ন না থাকার কারণেও এই অনুষ্ঠানকে সে রূপ গুরুত্ব দেননি জোলি।
সূত্র : ওয়ান ইন্ডিয়া।
নগরকন্ঠ.কম/এআর