বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

বিয়ে নিয়ে শিল্পার কৌতুকে কেঁদে ফেললেন সালমান খান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউড অভিনেতা সালমানের খানের জীবনের ৫৪টি বছর চলে গেলেও এখনো একজন যোগ্য অকৃতদার হয়েই রয়ে গেছেন। খুব দ্রুতই নিজের সিঙ্গেল অবস্থার কোনো পরিবর্তন তিনি করতে যাচ্ছেন না বলে মনে হচ্ছে।-খবর হিন্দুস্তান টাইমস

তুমুল জনপ্রিয় বিগ বসের ত্রয়োদশ পর্বের উইকেন্ড কা ভার এপিসোডের প্রোমোতে তার সঙ্গে মশকরা করেন অভিনেত্রী শিল্পা শেঠি।

তিনি কৌতুক করে বলেন, বিয়ে করে দেখ, এরপর বুঝবে বিপর্যয় কাকে বলে। এ কথা শুনেই কান্নায় ভেঙে পড়ার ভান করেন সালমান।

সামাজিকমাধ্যমে প্রোমো ভিডিওটি প্রকাশ্যে আসলে তাতে দেখা যায়, সালমান অভিনীত ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ছবি হাম দিল দে চুকে সানামের তাড়াপ তাড়াপ গানের সঙ্গে নাচছেন এই বলিউড সুপারস্টার।

তখন শিল্পা শেঠিকে এসে বলতে শোনা যায়, বিয়েটা করে নাও, তখন বুঝবে সত্যিকার বিপর্যয় কাকে বলে।

নিজের নিকাম্মা চলচ্চিত্রটি প্রমোট করতে বিগ বসে এসেছিলেন শিল্পা। সালমানের খানের সঙ্গে তার চমৎকার বন্ধুত্ব রয়েছে। বেশ কয়েকটি সিনেমায় তার একসঙ্গে অভিনয় করেছিলেন।

সম্প্রতি কফি উইথ করনে সালমান বলেন, বিয়েতে তার আস্থা নেই। তার মতে, আমার মনে হয়, এটি মৃতপ্রায় একটি ব্যবস্থা। আমি এটি বিশ্বাস করি না। অবশ্য সঙ্গ দেয়ার প্রতি সায় আছে সালমানের।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com