বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ভালোবাসা দিবসে সাবরিনার ‘উড়ু উড়ু মন’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান প্রকাশ করছেন কণ্ঠশিল্পী সাবরিনা বশির। গানটির শিরোনাম ‘উড়ু উড়ু মন’। ভালোবাসা দিবস উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি ম্যাক্সব্যাগ ইন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি। গানটি পুরোপুরি রোমান্টিক ঘরানার গান বলে জানালেন এ গায়িকা। ভালোবাসা দিবসের গান বলে গানের কথা ও সঙ্গীতায়োজনে ভালোবাসা সুন্দর একটি আবহ রাখা হয়েছে।

‘উড়ু উড়ু মন’ গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন অপু আমান। গানটির নান্দনিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গায়িকা নিজেই মডেল হয়েছেন গানটিতে। তার সঙ্গে আরও মডেল হয়েছেন ইমরান কৌশিক।

নতুন এ গান প্রসঙ্গে সাবরিনা বশির বলেন, ‘ভালোবাসা দিবসের গান এটি। পিউর রোমান্টিক গান। যে গানের প্রতিটি কথায় ভালোভাসার আবেদন ঝরে পড়বে। গানের কথার সঙ্গে অপু আমান ভাই দারুন সঙ্গীতায়োজন করেছেন। সেই সঙ্গে ভিডিওটিও দারুন হয়েছে। আশা করি গান ও ভিডিওটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।’

গানটি ভালোবাসা দিবসে কোন একটি অডিও ভিডিও প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে জানান গায়িকা।

ভালোবাসা দিবসে সাবরিনার ‘উড়ু উড়ু মন’

এছাড়াও বেশ ক’টি গান নিয়ে ব্যস্ত আছেন সাবরিনা বশির । যা ক্রমান্বয়ে বিভিন্ন লেবেলে প্রকাশ পাবে বলে জানান তিনি। এর মধ্যে গায়ক তাহসানের সঙ্গেও একটি গান ডুয়েট করেছেন সাবরিনা বশির। যে গানটিও শিগগরিই প্রকাশ পাবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে কণ্ঠশিল্পী কাজী শুভর সঙ্গে ‘মনটা চিন চিন’ ও ‘মনের নাও’ এর পর ‘হৃদপিন্ড’ শিরোনামের একটি একক গান প্রকাশ করেন সাবরিনা বশির। এরপর ফজলুল রহমান বাবুর সঙ্গে ডুয়েট গান ‘আমার ভেতর ঘরে’ গানের পর প্রকাশ করেন একক গান ‘বুকের ভেতর’।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com