বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

তাসনুভের কণ্ঠে ইংরেজি মৌলিক গান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রথমবারের মতো ইংরেজি মৌলিক গান গাইলেন তরুণ প্রতিভাবান সংগীতশিল্পী ও সংগীত পরিচালক তাসনুভ নাওয়াল রহমান। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। গানটিতে তাসনুভের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন আর্নিক। ‘দ্য বয় অ্যান্ড দ্য গার্ল’ শিরোনামের গানটির কথা লিখেছেন মো. মঈনুল হক।

ভালোবাসা দিবসে গানটি প্রকাশ করা হবে ইউটিউব চ্যানেল ‘মাইক্রোস্কোপ ফিল্মস’ থেকে। ভিডিও নির্মাণ করেছেন মঈনুল হক নিজেই।

গানটির বিষয়ে তাসনুভ বলেন, ‘আমি সাধারণত বাংলা রক এবং ক্ল্যাসিক্যাল গান গাইতে পছন্দ করি। পাশাপাশি ইংরেজি গানও করি। এবারই প্রথম একটি মৌলিক ইংরেজি গান করলাম।’

আরো পড়ুন: খালেদা জিয়ার প্যারলে মুক্তি নিয়ে লিখিত আবেদন আসেনি : ওবায়দুল কাদের

তাসনুভ আরো বলেন, ‘এ গানটির আইডিয়া মূলত মঈনুল ভাইয়ের। ইউটিউবের পাশাপাশি আন্তর্জাতিক প্ল্যাটফরমেও গানটি দেওয়ার চেষ্টা রয়েছে। পরবর্তী সময়ে এ গানটির বাংলা ভার্সন করার ইচ্ছে রয়েছে।’

আর্নিক বলেন, ‘মাঝেমধ্যে বিভিন্ন আয়োজনে জনপ্রিয় ইংরেজি গানগুলো কভার করি। এবারই প্রথম একটা মৌলিক গান করলাম। এটা ছিল আমার জন্য দারুণ একটি অভিজ্ঞতা। ইতিমধ্যে পরিচিত যারাই আমাদের এই গানটি শুনেছেন, সবার কাছ থেকেই প্রশংসা পেয়েছি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com