বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

চম্পক গোস্বামী হয়ে দেখা দিলেন ইরফান খান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : অনেকদিন ধরেই খোঁজ নেই ইরফান খানের। নিউরো-অ্যান্ডোক্রাইন টিউমার থেকে মুক্তি পেয়ে গতকাল তিনি প্রকাশ্যে এলেন। গতকাল আংরেজি মিডিয়ামের ট্রেলার মুক্তি পায়।

যেখানে চম্পক গোস্বামীর চরিত্রে মন কেড়েছেন ইরফান খান। ট্রেলারে অন্যান্য বিভিন্ন ভূমিকায় রাধিকা মদন, পঙ্কজ ত্রিপাঠি, ডিম্পল কপাডিয়া, কারিনা কাপুর খানসহ অন্যান্য অভিনয়শিল্পীরাও মন কেড়েছেন। তবে এই ছবির আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন ইরফান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে আংরেজি মিডিয়াম ছবির মাধ্যমে পর্দায় ফিরছেন ইরফান। তবে ছবির শুটিং শেষ করলেও ইরফান খান অবশ্য এখনো চিকিত্সার জন্য বিদেশেই রয়েছেন। তাই ছবির প্রচারেও সেই ভাবে থাকতে পারছেন না। অসুস্থতা সত্ত্বেও ছবির শুটিংয়ে নিজের ১০০ শতাংশ দিতে ভোলেননি অভিনেতা।

এদিকে ছবির প্রচারে না থাকতে পারার জন্য বুধবার ছবি মুক্তির আগে বিশেষ বার্তা শেয়ার করেন ইরফান। সকলকে পাশে থাকার অনুরোধ জানান। আংরেজি মিডিয়াম মুক্তি পাচ্ছে আগামী ২০ মার্চ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com