বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

জিমে অপু বিশ্বাসের সঙ্গে ব্যায়াম করল জয়

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : এবার জিমনেশিয়ামে মায়ের সঙ্গে ব্যায়াম করতে দেখা গেছে চলচ্চিত্র অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে।

চার বছর বয়সী ছেলেকে নিয়ে সবসময়ই মেতে থাকেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ছেলেকে পড়ালেখায় আগ্রহী করে তুলতেও তার চেষ্টার কমতি নেই।

এবার সন্তানকে নিয়ে জিমে হাজির হন তিনি। ব্যায়ামে যন্ত্রপাতি দেখে খুশিতে আটখানা হয়ে ওঠে তার শিশুমন। ফেসবুকে পোস্ট করা অপুর ভিডিওতে দেখা গেছে, মায়ের সঙ্গে ব্যায়াম করছে জয়। আজ ভালোবাসা দিবসে সেই ভিডিও অপু নিজেই প্রকাশ করেছেন ফেসবুকে। এই ভিডিওর মন্তব্য ঘরে মা ও ছেলেকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন অপুর ভক্তরা।

এর আগে অপু বিশ্বাসের বাসায় সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মাকে নিয়ে গান গাইতে দেখা গেছে জয়কে।

জানা গেছে, অনুষ্ঠানে কয়েকজন শিল্পী গান পরিবেশন করছিলেন। তা উপভোগ করছিল আব্রাহাম। একপর্যায়ে নিজে একা একা গাইতে শুরু করে। বিষয়টি টের পান কণ্ঠশিল্পী মম। তার পর মাইক্রোফোন ধরলে গেয়ে শোনায় জয়।

গানটি হচ্ছে— ‘আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও

আমার মায়ের মতো

গোলাপকে বলি তুমি মিষ্টি নও

আমার মায়ের মতো

মা যে আমার সবার সেরা

অনন্তকাল অবিরত।…’

ছোট্ট জয়ের ভাঙা ভাঙা কণ্ঠের গান শুনে কেঁদেই ফেললেন অভিনেত্রী অপু। এতে আশপাশের সবাইও আবেগী হয়ে ওঠেন। তাৎক্ষণিক তা ভিডিও করেন নায়িকা তমা মির্জা।

পরে ভিডিওটি তিনি সামাজিকমাধ্যমে ছেড়ে দেন। ভিডিওটি পোস্ট করে তমা মির্জা লেখেন– ওহ মাই গড, ইউ আর দ্য মোস্ট লাকিয়েস্ট মাম ইন দি ইউনিভার্স, অপু বিশ্বাস।

ফেসবুকেও এই ভিডিও বেশ প্রশংসা কুড়িয়েছে। মারিয়াম নেসা সুমি নামের একজন লিখেছেন– এ জন্য একজন স্মার্ট মা দরকার আর অপু তাই করেছে, একাই ছেলেটিকে আগলে রেখেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com