বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

ফিল্মফেয়ারের ৬৫তম আসর জুড়ে ‘গাল্লি বয়’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউডের ‘অস্কার’ খ্যাত পুরস্কার ‘ফিল্মফেয়ার’। শনিবার রাতে গুয়াহাটিতে বসেছিল এই আয়োজনের ৬৫তম আসর। সেখানে এবারের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আসরে বলিউডের প্রায় সব অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলী উপস্থিত ছিলেন। ৬৫তম ফিল্মফেয়ারের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন হালের রণবীর সিং। ‘গাল্লি বয়’ সিনেমার জন্য এ পুরস্কার পান তিনি। একই ছবিতে নজরকাড়া অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্করটি পান আলিয়া ভাট।

শুধু তাই নয়, সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে আলিয়া ও রণবীর অভিনীত ‘গাল্লি বয়’। এছাড়া সেরা পরিচালকের পুরস্কারটিও জিতে নিয়েছেন এ ছবির পরিচালক জোয়া আখতার। অর্থাত্ ৪টি বিভাগে সেরা হয়ে এবারের ফিল্মফেয়ার স্মরণীয় করে রাখলো ‘গাল্লি বয়’। পুরস্কার পেয়ে রণবীর বলেন, ‘অবিশ্বাস্য একটি মুহূর্ত এটি। বেশি ভালোলাগার কারণ আলিয়া ও জোয়ার হাতে পুরস্কারটি দেখে। মুক্তির পর সবার সাড়া পেয়ে হতবাক হয়েছিলাম। সেটি আবারো হলাম।’

অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আলিয়া বলেন, ‘কৃতজ্ঞ সিনেমার সংশ্লিষ্ট সবার প্রতি। সবার সহযোগিতা এমনটাই ছিল। বেশ ভালো লাগছে পুরস্কারটি পেয়ে। আরো যারা পুরস্কার পেয়েছেন তাদের অভিনন্দন।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com