বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শাওন-জুয়েলের গানে মডেল পৌলমী

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : জনপ্রিয় সংগীতশিল্পী শাওন গানওয়ালা ও জুয়েল মোর্শেদ। এই দুই শিল্পী এবার গেয়েছেন ‘তার ছিঁড়া যায়’ শিরোনামে একটি গান। কমেডি ঢংয়ের গানটির সুর করেছেন শাওন গানওয়ালা। সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ।

‘রাস্তার মোড়ে দাঁড়ালে দেখি যে তোমায়, মাঝে মাঝে দাঁড়াও পাশের বাড়ির জানালায়, এলোমেলো চুল পরিয়া নাকফুল, হাসি দেখলে প্রাণটা আমার যায়, তোমায় দেখলে আমার মাথার তার ছিঁড়া যায়’—এমন কথার গানটি লিখেছেন শাওন গানওয়ালা। গানটির ভিডিও নির্মাণ করেছেন সম্রাট দাস।

এ প্রসঙ্গে শাওন গানওয়ালা বলেন, ‘আমরা মজার একটি গান করার চেষ্টা করেছি। কমেডি ঘরানার এই গানের প্রশংসা করছেন অনেকেই। ভিন্ন ধাঁচের গানটি বেশ সময় নিয়ে তৈরি করেছি। এরই মধ্যে বেশ ভালো সাড়া পাচ্ছি। এখন দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে।’

জুয়েল মোর্শেদ বলেন, ‘তার ছিঁড়া যায় শাওনের ব্রেইনচাইল্ড। দীর্ঘ ৩ বছর ধরে এগিয়েছে এর প্রস্তুতি পর্ব। গানটির অংশ হিসেবে থাকতে পেরে আমিও ভীষণ আনন্দিত। ধন্যবাদ পৌলমী দাসকে। কৃতজ্ঞতা শেখ সাদীর প্রতি।’

ভিডিওটিতে দুই শিল্পীকে দেখা যাচ্ছে। ভিডিওটির প্রধান চরিত্রে হাজির হয়েছেন ভারতের জনপ্রিয় মডেল-অভিনেত্রী পৌলমী দাস। অতিথি হিসেবে হাজির হয়েছেন সংগীতশিল্পী শেখ সাদী। সম্প্রতি গানটি মুক্তি পেয়েছে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com