বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : অল্প সময়ের মধ্যে বেশকিছু নাটকে অভিনয় করেছেন সামিনা বাসার। কয়েকটি সিনেমার কাজ করছেন এই অভিনেত্রী।
এবার একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন সামিনা বাসার। একটি প্রসাধনী পণ্যের মডেল হয়েছেন তিনি। রাজধানীর প্রিয়াংকা শুটিং স্পটে বিজ্ঞাপনটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
সামিনা বাসার বলেন, ‘এটি গল্প নির্ভর একটি বিজ্ঞাপনচিত্র। কাজটি করে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে। বিজ্ঞাপনটি খুব শিগগির বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে।’
সর্বশেষ দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় নাম লিখিয়েছেন সামিনা। এতে জুটি বেঁধে অভিনয় করছেন মনোজ প্রামাণিক-সামিনা। এছাড়া অপূর্ব রানা পরিচালিত ‘উন্মাদ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমাটির কিছু অংশের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। বাকি অংশের শুটিং খুব শিগগির শুরু হবে বলে জানা গেছে।
নগরকন্ঠ.কম/এআর