বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

অমিতাভের ছবি দেখে মঞ্চ থেকে নেমে গেলেন রেখা! ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউড তারকা অমিতাভ বচ্চন আর রেখার সম্পর্কের কথা কারোরই অজানা নয়। তবে এখন একে অপরকে দেখে পাশ কাটিয়েই চলেন।

কেবল পেশাগত জীবনেই নয়, ব্যক্তিজীবনেও বিশাল দূরত্ব তৈরি করে রেখেছেন অমিতাভ-রেখা।

এমনকি বিভিন্ন অনুষ্ঠানে মুখোমুখি হলেও বরাবরই একে অন্যকে এড়িয়ে চলেছেন তারা।

তবে এবার আর সামনা-সামনি নয়, অমিতাভের ছবি দেখেই মঞ্চে থেকেই নেমে গেলেন সত্তরের দশকের জনপ্রিয় এই নায়িকা।

জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার ডাব্বু রত্নানির ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রেখা। পাপারাজ্জির অনুরোধ রাখতে ডাব্বু কন্যা মাইরার হাত ধরে মঞ্চে উঠে হাঁটতে শুরু করেন অভিনেত্রী।

হাঁটতে হাঁটতে মঞ্চের এক কোণায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিতে গিয়েই দেখেন দেওয়ালে টাঙানো অমিতাভের ছবি। আর তা দেখেই রেখা মন্তব্য করে বসেন, ‘ইয়ে ডেঞ্জার জোন হ্যায়’। এরপর দ্রুত সেখান থেকে নেমে চলে যান রেখা।

সোশ্যাল মিডিয়ায় রেখার এই ভিডিও পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। তবে এই প্রথম নয়, গতবছরও ডাব্বু রত্নানির ক্যালেন্ডার লঞ্চে হাজির হয়ে অমিতাভের ছবি দেখে একপ্রকার আঁতকে ওঠেছিলেন রেখা।

অমিতাভ-রেখা একে অপরকে পাশ কাটিয়েই চললেও সিনেমার পর্দায় তাদের রসায়ন আজও সিনেমাপ্রেমীদের মনে ছাপ রয়ে গেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com