বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

এবার ভিন্নরূপে পূজা চেরী

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বর্তমানে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পূজা চেরী। শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় পা রাখলেও সম্প্রতি নায়িকা হিসেবে বেশকিছু ছবিতে কাজ করছেন এই গ্ল্যামারগার্ল।

পূজা চেরী একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূরজাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন-২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন।

কিন্তু সিনেমায় নায়িকা চরিত্রের পাশাপাশি আইটেম গানেও এবার দেখা যাবে তাকে। এবারই প্রথম আইটেম গানে নাচলেন পূজা চেরী।

পূজা চেরীকে বিভিন্ন সিনেমায় রোমান্টিক বা বিরহের গানে দেখলেও নির্মাতা অনন্য মামুনের ‘সাইকো’ সিনেমায় তাকে নতুনরূপে দেখা যাবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com