বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ফারহান-শিবানি ‘৭৩০ নট আউট’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : এ সময়ের অন্যতম আলোচিত জুটি ফারহান আখতার ও শিবানি ডাণ্ডেকর। বলিপাড়ায় তাদের নিয়ে চর্চা অনেকদিন থেকেই।

প্রায়ই ফারহান-শিবানির প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যায়। যদিও এ নিয়ে বিশেষ কিছু বলতে চান না তারা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্ট করা ছবি দেখে বুঝতে বাকি থাকে না, পরস্পরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই জুটি।

রোববার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ফারহান আখতার। এতে শিবানির সঙ্গে দেখা যাচ্ছে তাকে। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘৭৩০ নট আউট।’ অন্যদিকে পোস্টটি রি-শেয়ার দিয়েছেন শিবানি।

ধারণা করা হচ্ছে, ৭৩০ সংখ্যা দিয়ে তাদের সম্পর্কের সময়কাল বুঝিয়েছেন ফারহান-শিবানি। কারণ ক্যাপশনে তাদের পার্টনারশিপের বিষয়টিও উল্লেখ করেছেন তারা।

ভারতীয় টেলিভিশন জগতের পরিচিত মুখ শিবানি ডাণ্ডেকর। ২০১৫ সালে ‘আই ক্যান ডু দ্যাট’ নামে রিয়েলিটি শোতে এই জুটির পরিচয় হয়। এরপর ২০১৭ সালে আধুনা ভবানির সঙ্গে ফারহানের বিচ্ছেদ হলে সম্পর্কে জড়ান তারা।

কিছুদিন আগে শোনা যায়, চলতি বছর বিয়ের পরিকল্পনা করছেন ফারহান-শিবানি। যদিও এ গুঞ্জন উড়িয়ে দেন তারা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com