বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

রাস্তায় নেমে এলেন রজার ওয়াটার্স

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : অস্ট্রলিয়ার পত্রিকা ‘উইকিলিকস’-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জেকে হস্তান্তর না করে তাকে মুক্তির দাবিতে লন্ডনের রাস্তায় আন্দোলনে নেমেছেন শতশত মানুষ। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন বিখ্যাত ব্যান্ড পিংক ফ্লয়েডের প্রতিষ্ঠাতা সদস্য ও বেজ গিটারিস্ট রজার ওয়াটার্স। তার সঙ্গে আরো রয়েছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউড।

লন্ডনের অস্ট্রেলিয়া হাউজের সামনে জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে জড়ো হওয়া আন্দোলনকারীদের সঙ্গে দেখা গেছে ৭৮ বছর বয়সী ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউডকে। এ সময় তোলা এক ছবিতে তাকে মাথায় ‘এঞ্জেল’ লেখা একটি ব্যান্ড পড়ে থাকা অবস্থায় দেখা গেছে। শুধু ভিভিয়েন ওয়েস্টউডই নন, আন্দোলনে যোগ দিয়েছিলেন ৫৮ বছর বয়সী প্রিসের সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিস ও ৭৬ বছর বয়সী গিটারিস্ট রজার ওয়াটার্স। এমনকি আন্দোলনে ছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জের বাবা জন শিপটন ও উইকিলিকসের বর্তমান সম্পাদক ক্রিস্টিন হারপসন। ‘অ্যাসাঞ্জকে হস্তান্তর করো না’, ‘সাংবাদিকতা অপরাধ নয়’, ‘অ্যাসাঞ্জকে মুক্তি দাও’ ও ‘সত্যই তোমাকে মুক্তি দেবে’ লেখা ব্যানার নিয়ে আন্দোলনে সক্রিয়ও ছিলেন তারা।

লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে থাকাকালীন সময়ে জামিন শর্ত ভঙ্গ করার জন্য ৫০ সপ্তাহের জেল খাটার পর গত সেপ্টেম্বর থেকে বেলমার্শে রিমান্ডে রয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বার্তা ফাঁসের অভিযোগে জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৮টি অভিযোগ দায়ের করা হয়েছে। যেখানে দোষী প্রমাণিত হলে তার ১৭৫ বছরের কারাদণ্ড হবে। এর আগে জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর তিনি এই অভিযোগ অস্বীকার করেন, যা পরবর্তীতে বাতিল হয়ে যায়।

তবে অভিযোগ ওঠার পর সুইডেনে হস্তান্তর থেকে বাঁচতেই ২০১২ সালের জুন মাসে লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন তিনি। উল্লেখ্য, ক্যারিয়ারে কখনও সংগীতের মাধ্যমে, আবার কখনও মাঠে নেমে প্রতিবাদ করেছেন রজার ওয়াটার্স। বিশ্বের রাজনৈতিক বিভিন্ন অবস্থা নিয়ে রজার কথা বলেছেন অনেক সময়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com