বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

আমরা সমকামী! সোজা জানিয়ে দিলেন দুই নায়িকা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউডে এখন সমকামী প্রেমের গল্প নিয়ে পর পর ছবি। বক্স অফিসে এই মুহূর্তে ঝড় তুলেছ আয়ুষ্মান খুরানার শুভ মঙ্গলম জাদা সাবধান। সমালোচক ও দর্শকেরা আয়ুষ্মানের এই ছবির প্রশংসায় পঞ্চমুখ।

এরই মধ্যে প্রকাশ্যে এলো স্বরা ভাস্কর, দিব্যা দত্ত এবং শাবানা আজমির নতুন ছবি ‘শির কোরমা’র ট্রেলার। যেখানে উঠে এসেছে সমকামী প্রেমের গল্প।

‘শির কোরমা’ ছবিটি পরিচালনা করেছেন ‘শিসক’ ছবির পরিচালক ফারাজ আরিফ আনসারি। প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। ট্রেলার দেখে প্রশংসা করলেন করণ জোহরও।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com