বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সন্তান জন্মের পরও অভিনেত্রীকে বিয়ে করেননি ক্রিকেটার

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বিবাহিত পুরুষ মানেই সম্পর্কে টানাপোড়েন। বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালে বেশিরভাগ সময়ই তা পূর্ণতা পায় না। সম্প্রতি এভাবেই নিজের জীবন দিয়ে অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন ‘বাধাই হো’ অভিনেত্রী।

নীনা গুপ্তা জানান, এক সময় বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলন। সেই সম্পর্কের প্রথমে ওই ব্যক্তির সঙ্গে ডেট করতে শুরু করেন তিনি। এরপর তার সঙ্গে রাতেও বেশি করে সময় কাটাতে শুরু করেন। এসবের মাঝে তিনি বিয়ের দাবি করেন। নতুন সম্পর্কে জড়িয়ে ওই ব্যক্তিও প্রথমে কিছু বুঝতে পারেননি। বারবার বলা সত্ত্বেও তিনি তার প্রথম পক্ষের স্ত্রীর কাছ থেকে বিচ্ছেদ নিতে পারেননি। ফলে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ক্রমশ ওই ব্যক্তি নীনার সঙ্গে জড়িয়ে পড়তে শুরু করেন। কিন্তু নীনার সঙ্গে জড়়িয়েও শেষ পর্যন্ত তাকে বিয়ে করতে পারেননি।

তিনি আরও জানান, মেয়ে জন্মের পর তাকে পিতৃত্বের স্বীকৃতি দিলেও, কোনওভাবেই স্ত্রী হিসেবে আমাকে স্বীকৃতি দিতে পারেননি তিনি। সেই কারণেই বিবাহিত কোনও ব্যাক্তির সঙ্গে যাতে কেউ কোনও সম্পর্কে না জড়ান, সে বিষয়ে বারবার সাবধান করে দিতে শুরু করেন নীনা গুপ্তা।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা। কিন্তু ভিভের ঘরণী হননি তিনি। মেয়ে মাসাবার জন্মের পর নীনার বাবাই নাতনিকে বড় করে তোলার দায়িত্ব নেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com