বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

আমার কারণেই ক্যাটরিনা ভালো অভিনেত্রী হয়েছে: সালমান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : তার সঙ্গে সিনেমায় অভিনয়ের কারণেই ক্যাটরিনা কাইফ ভালো অভিনেত্রী হতে পেরেছেন বলে দাবি করেছেন তার এক সময়ের প্রেমিক সালমান খান।

সালমানের ভাষ্য, দেখতে-শুনতে ক্যাটরিনা ভালই। চার্মিং, বিউটিফুল এবং গর্জিয়াস। কিন্তু তার সঙ্গে ‘ব্যাক টু ব্যাক’ ছবি করেই সে ভালো অভিনেত্রী হতে পেরেছে।

সম্প্রতি কমেডিয়ান কপিল শর্মার শো-র মঞ্চে ক্যাট-সালমানের পুরনো এক ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

সেই ভিডিওতেই সালমান বলছেন, সুন্দর তো ও ছিলই। কিন্তু আমার সঙ্গে দু’তিনটি ছবি করার পর থেকেই ভালো অভিনেত্রী হয়ে উঠেছে ক্যাটরিনা।

ভাইজান আরও বলেন, ‘ভারত’ ছবিতে আমার সঙ্গে অভিনয় করার পর নিজেকে তো ভারতীয় মনে করছে ও। আর ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর টাইগ্রেস (বাঘিনী)।

সালমানের ওই কথা শোনার পর হাসিতে ফেটে পড়েন কপিল। কপট রাগ দেখিয়ে হাসতে থাকেন ক্যাটরিনাও।

প্রসঙ্গত সালমানের হাত ধরেই বলিউডে অভিষেক হয়েছিল ক্যাটরিনার। এক সময় তাদের প্রেম ছিল ‘টক অব দ্য টাউন’। কিন্তু ২০১০ নাগাদ ব্রেকআপ হয়ে যায় ওই জুটির।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com