বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

করোনা আতঙ্কে নিয়ে ফ্যাশন উইক

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাস আতঙ্কে কাবু পুরো ফ্রান্স। এ ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকজন মারাও গেছেন। এমন সময়েই প্যারিসে শেষ হলো ‘ফ্যাশন উইক-২০২০’। উৎসবের শেষে উপস্থিত থাকার কথা ছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের। করোনার কারণে তিনি সফর বাতিল করে ভারত ছাড়েননি। শুধু তিনি নয়, প্রায় ২৬ জন মডেল ও অভিনেত্রী এবারের আয়োজনে যাননি করোনার ভয়ে।

দীপিকার ম্যানেজার বলেন, ‘বিশ্বসেরা ব্র্যান্ড লুইসের আমন্ত্রণে ফ্যাশন উইক ২০২০-এ উপস্থিত থাকার কথা ছিল দীপিকা পাডুকোনের। কিন্তু করোনা ভাইরাসের মহামারির কারণে তিনি তার এ সফরটি বাতিল করতে বাধ্য হয়েছেন।’

তবে ফ্যাশন উইক চলাকালে ভাইরাস সম্পর্কিত কোনো ধরনের খবর পায়নি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষের সতর্ক দৃষ্টি থাকায় আয়োজন সফল হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com