বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

মা হচ্ছেন কেটি পেরি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : জনপ্রিয় পপ তারকা কেটি পেরি সন্তান সম্ভবা। তার নতুন প্রকাশিত গান ‘নেভার ওর্ন হোয়াইট’-এর মিউজিক ভিডিওতে এমনটাই অনুমান করা যাচ্ছিল। এরপর এক টুইটার বার্তায় মাতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছেন কেটি নিজেও। ইংলিশ অভিনেতা অরলান্ডো ব্লুমের সন্তানের মা হচ্ছেন মার্কিন গায়িকা কেটি পেরি।

বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পেয়েছে কেটি পেরির নতুন মিউজিক ভিডিও ‘নেভার ওর হোয়াইট’। এর শেষ অংশে বেবি বাম্পসহ হাজির হন এই গায়িকা। পরবর্তী সময়ে ইনস্টাগ্রামে লাইভে এসে ব্রিটিশ

অভিনেতা অরলান্ডো ব্লুমের সন্তানের মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। কেটি পেরি বলেন, ‘সম্ভবত সবচেয়ে বেশি সময় গোপন রাখতে পেরেছি। আমি দেরি করলেও আপনারা এরইমধ্যে জেনে গেছেন। এই গ্রীষ্মে অনেককিছু হতে যাচ্ছে। আমরা অনেক খুশি।’

এরইমধ্যে অরলান্ডো ব্লুমের সঙ্গে বাগদান সেরেছেন কেটি পেরি। খুব শিগগিরই তারা বিয়ে করবেন বলে জানা গেছে। অরল্যান্ডো ব্লুম হবেন কেটি পেরির দ্বিতীয় স্বামী। এর আগে ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে ২০১০ সালে ভারতে বিয়ে করেন তিনি। তাদের ৯ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। তবে বিয়ের ২ বছর পরই তাদের বিচ্ছেদ হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com