বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সিঁদুর পড়ে চরম সমালোচনার শিকার নুসরাত

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : পরনে লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, কপালে টিপ। সম্প্রতি, সোশাল মিডিয়ায় এই লুকের ছবি শেয়ার করেছেন নুসরাত জাহান। ছবিটি নুসরাতের আগামী ছবি ‘ডিকশনারি’র লুক। আর এই লুক শেয়ার করার পরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হল নুসরাতকে।

সম্প্রতি ব্রাত্য বসুর পরিচালনায় তার আগামী ছবি ‘ডিকশনারি’র শুটিংয়ে বোলপুরে গিয়েছিলেন নুসরাত। ছবিতে নুসরাতের বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। ‘ডিকশনারি’র সেই লুকই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী।

আর নুসরাতের এই সিঁদুর পড়া ছবির জন্য কিছু মৌলবাদীদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী। কেউ প্রশ্ন করেছেন, ‘আপনি কি মুসলিম নয়?, কেউ আবার লিখেছেন, ‘মুসলিম মেয়েকে হিন্দু সংস্কৃতিতে দিব্যি মানিয়েছে।’

নিখিল জৈনকে বিয়ের পরও সোশ্যাল মিডিয়ায় কিছু মৌলবাদীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তৃণমূলের সাংসদ অভিনেত্রীকে। এমনকি তার বিরুদ্ধে ফতোয়া জারির হুমকিও দেওয়া হয়েছিল। তবে বরাবরই হিন্দু-মুসলিম সম্প্রীতিতে বিশ্বাসী নুসরাত পুরো বিষয়টি ঠাণ্ডা মাথায় সামলেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com