বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

বাকরুদ্ধ অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ৭৭ বছর বয়েসি এ অভিনেতা সরব সোস্যাল মিডিয়ায়। বিশেষ করে মাক্রোব্লগিং সাইট টুইটারে নানা বিষয়ে কথা বলে থাকেন তিনি।

এদিকে সোমবার অমিতাভ বচ্চন তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যায়—হলুদ রঙের একটি ভিনটেজ কারের সামনে দাঁড়িয়ে আছেন অমিতাভ বচ্চন। তার পরনে সাদা রঙের পাজামা ও পিঙ্ক কালারের কুর্তা। আর ক্যাপশনে লিখেছেন—‘কিছু সময় আসে যখন আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন। এখন আমিও তাই। কিছু প্রকাশ করার চেষ্টা করছি কিন্তু প্রকাশ করতে পারছি না।’

তবে হঠাৎ কেন বাকরুদ্ধ হলেন অমিতাভ বচ্চন তা জানা যায়নি। কিন্তু ধারণা করা হচ্ছে, ভিনটেজ গাড়িটি তিনি কিনেছেন। গাড়িটি তার খুব প্রিয়। আর প্রিয় গাড়ি কেনার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেতা।

অমিতাভ বচ্চন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সায়েন্স ফিকশন ঘরানার এ সিনেমা নির্মাণ করছেন আয়ান মুখার্জি। বুলগেরিয়া, নিউ ইয়র্ক, মুম্বাইসহ বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হয়েছে। এতে জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

করন জোহর প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করছেন—মৌনি রয়, নাগার্জুনা আক্কিনেনি, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। ১৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আগামী ৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com