বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

‘অর্ধযুগ পর বর্ষাকে নিয়ে ফিরছি’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : জুটি হিসেবে শুরুতেই জনপ্রিয়তা পেয়েছে অনন্ত-বর্ষা জুটি। এরপর একসঙ্গে কয়েকটি সিনেমায় দেখা গেলেও দুজনের কেউই বড়পর্দায় উপস্থিত নেই অনেকগুলো বছর। সেই অপেক্ষা শেষ হচ্ছে এবার।

এই বছর কোরবানী ঈতে মুক্তি পেতে যাচ্ছে ‘দিন:দ্য ডে’। এই সিনেমার মধ্য দিয়ে প্রায় অর্ধযুগ পর আবারো দেখা যাবে এই জুটিকে।

অনন্ত বলেন, ‘এই সিনেমাটি অনেক শ্রম ও সময় নিয়ে নির্মাণ করা হয়েছে। দর্শকরা আন্তর্জাতিক মানের একটি সিনেমা দেখতে পাবেন। অর্ধযুগ পর বর্ষাকে নিয়ে ফিরছি। আশা করি আমাদের জুটিকে নতুনভাবে এবার দেখবেন সবাই।’

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। এর বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। প্রায় দুই বছর ধরে তৈরি করা হয়েছে ছবিটি।

২০১৮ সালের শেষ দিকে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত। ছবিতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুকও অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com