বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত জেমস বন্ড অভিনেত্রী

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বিশ্বে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। অনেক তারকা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার এই তালিকায় যোগ হলেন ‘জেমস বন্ড’ অভিনেত্রী ওলগা কুরিলেঙ্কো।

ইউক্রেনিয়ান বংশোদ্ভুত ওলগা নোভেল করোনা ভাইরাস টেস্টে পজেটিভ হয়েছেন। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি। জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখা যাচ্ছে এমন একটি ছবি পোস্ট করে ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘করোনাভাইরাস টেস্টে পজেটিভ হওয়ার পর বাড়িতে বন্দি। প্রকৃতপক্ষে আমি এক সপ্তাহ ধরে অসুস্থ। আমার মূল উপসর্গ ছিল জ্বর ও ক্লান্তি। নিজের যত্ন নিন এবং এটিকে গুরুত্ব দিন।’

‘জেমস বন্ড’ সিরিজের কোয়ান্টাম অব সোলেস সিনেমায় অভিনয় করেছেন ওলগা। এছাড়া ২০১৩ সালে মুক্তি পাওয়া টম ক্রুজের অবলিভিয়ন সিনেমাতেও এই অভিনেত্রীকে দেখা গেছে।

এদিকে কয়েকদিন আগে করোনা আক্রান্ত হন অস্কারজয়ী হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী অভিনেত্রী রিটা উইলসন।

বিশ্বে করোনাভাইরাসের ভয়াবহতা দিন দিন বাড়ছে। চীনের হুয়ান প্রদেশে এর সূত্রপাত হলেও ধীরে ধীরে অন্য দেশগুলোতে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসে বিশ্বব্যাপী এক লাখ ৬৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। গুরুতর অসুস্থ রয়েছেন প্রায় ছয় হাজার। তবে এর মধ্যে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৭৮ হাজার মানুষ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ছয় হাজার পাঁচশ ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com