বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

রাইমার টপলেস ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : টলিউড অভিনেত্রী রাইমা সেন। কাজের পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই নায়িকা। বিশেষ করে ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নিয়মিত ছবি পোস্ট করতে দেখা যায় তাকে।

আজ সকালে রাইমা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি টপলেস ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন—‘সুপ্রভাত’। তারপর থেকে ছবিতে তার ভক্তরা অসংখ্য মন্তব্য করছেন। অনেকে তার শরীরি সৌন্দর্যের প্রশংসা করছেন। ছবিটি পোস্ট করার অল্প সময়ের মধ্যে তা অন্তর্জালে ভাইরাল হয়ে যায়।

ব্যক্তিগত জীবনে রাইমা সেন এখনো সিঙ্গেল। বিষয়টি নিয়ে তার ভক্তদের মাথা ব্যথার শেষ নেই। তার প্রেম-বিয়ে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কম আলোচনা হয়নি। নানা সময় নানারকম মন্তব্যও করেছেন এই অভিনেত্রী।

কবে বিয়ে করছেন—এ প্রশ্ন শুনতে শুনতে অনেকটা ক্লান্ত রাইমা। তার ভাষায়, ‘আমার বিয়ে হলে কার কী সুবিধা হবে?’

এ অভিনেত্রী বলেন, ‘আমি হ্যাপিলি সিঙ্গেল। বাবা-মা যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন, রোজগার করছি, ট্রাভেল করছি। কারো কাছে জবাবদিহি করার নেই। শুধু বিয়ে করার জন্য বিয়ে করব না, যদি না পাগলের মতো কারো প্রেমে পড়ি। আর তাকেও আমার সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট, কম্প্রোমাইজ করতে হবে।’

রাইমা বর্তমানে কোনো প্রেমের সম্পর্কে আছেন কিনা তা জানা যায়নি। তবে কয়েক বছর আগে রাইমা সেন ভারতীয় সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। হি ইজ ভেরি ম্যাচিউরড। আমার যে পরিবর্তন সেটা ওর জন্যই। এই মুহূর্তে আমি নামটা নিতে পারছি না, কিন্তু এই প্রথম গণমাধ্যমের কাছে এ কথা স্বীকার করছি, আই অ্যাম ইন অ্যা রিলেশনশিপ।’

১৯৯৯ সালে বলিউডের ‘গডমাদার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন রাইমা। তারকা পরিবারের সন্তান হলেও রূপ আর অভিনয় গুণে নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। উপহার দিয়েছেন বেশ কিছু হিন্দি ও বাংলা ভাষার দর্শকপ্রিয় সিনেমা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com