বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর জন্মদিনে দেশের গানে সাজবে গানবাংলা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে গানবাংলা টেলিভিশন। সম্মান প্রদর্শনপূর্বক ১৭ মার্চ বঙ্গবন্ধুকে উৎসর্গ করছে চ্যানেলটি।

অনুষ্ঠানমালায় থাকছে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত নানা গানসহ দেশাত্মবোধক অসংখ্য গান। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনপূর্বক এই দিনটিতে নিরবচ্ছিন্ন অনুষ্ঠান প্রচারের স্বার্থে সব ধরণের বিজ্ঞাপন প্রচার থেকেও বিরত থাকবে চ্যানেলটি।

এ প্রসঙ্গে গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর দিনটিকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও উদযাপন করতে চাই। এ লক্ষ্যে দিনভর বিরতিহীন দেশের গান বাজবে গানবাংলায়।’

জন্মশতবর্ষ উপলক্ষে বছরজুড়েই বঙ্গবন্ধু সংশ্লিষ্ট ও দেশাত্মবোধক গান প্রচার করবে গানবাংলা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com