মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী অমলা পাল। শোনা যাচ্ছে, গোপনে প্রেমিক ভবনিন্দর সিংকে বিয়ে করেছেন তিনি।
সম্প্রতি ফটো শেয়ারিং সাইট টুইটারে বিয়ের ছবি পোস্ট করেন ভবনিন্দর। ক্যাপশনে লেখেন, ‘বিয়ের ছবি।’ তবে কিছুক্ষণ পরই তার এই পোস্ট ডিলিট করেন তিনি। যদিও এর আগেই ছবিগুলো ইন্টারনেটে ভাইরাল হয়।
অমলার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন, খুব ছোট পরিসরে অনেকটা গোপনেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই জুটি। তবে এ বিষয়ে অমলা ও ভবনিন্দর কেউ-ই কোনো মন্তব্য করেননি।
অমলা ও ভবিন্দরের প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই। কিছুদিন আগে তাদের ঘনিষ্ঠ কিছু ছবি ভাইরাল হয়। জানা যায়, তারা লিভ টুগেদার করতেন।
এর আগে এক সাক্ষাৎকারে তার প্রেমিক সম্পর্কে কথা বলেন অমলা। যদিও তিনি নাম প্রকাশ করেননি। এই অভিনেত্রী বলেন, ‘আমি বর্তমানে যে অবস্থানে এবং যেভাবে কাজ করছি এজন্য তার প্রতি কৃতজ্ঞ। শুধুমাত্র একজন মা এরকম নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। সে নিজের কাজ বাদ দিয়ে আমাকে সময় দিয়েছে কারণ আমি কী চাই তা সে জানে।’
এর আগে ভালোবেসে পরিচালক এএল বিজয়কে বিয়ে করেন অমলা পাল। ২০১৪ সালে বেশ ঘটা করেই তাদের বিয়ে হয়েছিল। কিন্তু বনিবনা না হওয়ায় ২০১৭ সালে এই জুটির বিবাহ বিচ্ছেদ হয়।
নগরকন্ঠ.কম/এআর