মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

পাঁচ টাকায় হ্যান্ড ওয়াশ তৈরি শেখালেন বাঁধন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছোট পর্দায় অভিনয় করে ঢের প্রশংসা কুড়িয়েছেন তিনি। করোনাভাইরাস সংক্রমণ রোধে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

স্বাভাবিক কারণে বাজারে এখন হ্যান্ড ওয়াশের চাহিদা বেড়েছে। এ চাহিদা পূরণের জন্য স্বল্প খরচে হ্যান্ড ওয়াশ তৈরির পরামর্শ দিলেন এ অভিনেত্রী। তার ফেসবুকে এক ভিডিও বার্তায় এই পরামর্শ দেন তিনি।

মাত্র পাঁচ টাকায় বাসায় বসেই হ্যান্ড ওয়াশ তৈরির কৌশল দেখিয়েছেন বাঁধন। এ অভিনেত্রীকে এটা তৈরির পুরো প্রক্রিয়া শিখিয়েছেন তার বন্ধু নুহু আমিন। তিনি আইসিডিডিআরবি-তে অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি সবাইকে সচেতন হওয়ারও পরামর্শ দেন। এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে কীভাব হাত ধুতে হয় তা শেখান বাঁধন ও তার মেয়ে।

আজমেরী হক বাঁধন ২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার। এরপর মেডিকেল পড়ুয়া বাঁধন ক্রমশ মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেন। বিজ্ঞাপন, নাটক এমনকি একটি সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com