মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আজাদ রহমান।
ঢাকার একটি হাসপাতালে গতকাল তার অস্ত্রোপচার হয়েছে বলে জানা গেছে। ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘মনেরও রঙে রাঙাব’, ‘এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি’সহ অসংখ্য গানের স্রষ্টা আজাদ রহমান।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ সঙ্গীতজ্ঞ ১৯৪৪ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন।
বাংলাদেশে তিনি প্রথম সঙ্গীত পরিচালনা করেন বাবুল চৌধুরী পরিচালিত ‘আগন্তুক’ ছবিতে।
এরপর বাদী থেকে বেগম, এপার ওপার, পাগলা রাজা, অনন্ত প্রেম, আমার সংসার, মায়ার সংসার, দস্যুবনহুর’সহ অনেক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন।
নগরকন্ঠ.কম/এআর