মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপে জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের মধ্যে এর প্রভাব পড়ছে বেশি।
বাংলাদেশেও শুরু হয়েছে এ ভাইরাসের বিস্তার। যে কোনো সময় দেশ লকডাউন হয়ে যেতে পারে। যদি তাই হয়, তাহলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন স্বল্প আয় ও দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা মানুষ।
বিষয়টি বিবেচনা করে সম্প্রতি নিজের প্রতিষ্ঠান বন্ধ করে কর্মীদের অগ্রিম বেতন দিলেন চিত্রনায়িকা নিপুণ। রাজধানীতে ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ নামে তার একটি প্রসাধনী ও লাইফস্টাইলকেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার প্রতিষ্ঠান খুব বেশি বড় নয়। তবুও আমি চেষ্টা করেছি কর্মীদের পাশে থাকতে। কারণ তাদের জন্যই চলছে আমার প্রতিষ্ঠান। পুরো পৃথিবী থেমে আছে করোনার কারণে। বাংলাদেশেও এখন একইও অবস্থা বিরাজ করছে। এ সময়টুকু ঘরের ভেতরে থাকা খুব জরুরি। আমার প্রতিষ্ঠানে যেহেতু প্রতিদিন অনেক মানুষ সেবা নিতে আসেন, তাই সংক্রমণ প্রতিরোধে সেটি বন্ধ করে দিয়েছি। কর্মীদেরও তাদের মাসিক প্রাপ্য বুঝিয়ে দিয়েছি। আমার মতে, এ দুঃসময়ে সবারই তার নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মীদের পাশে থাকা উচিত।’
নগরকন্ঠ.কম/এআর