মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাস, বর্তমানের পৃথিবীর সবচেয়ে আলোচিত একটি নাম। বিশ্বের অন্তত ১৯০টি দেশ এই মুহূর্তে কাঁপছে এই ভাইরাসের সংক্রমণে। চীন থেকে শুরু করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেপাল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইতালি, ইরান কোনো দেশই বাদ যায়নি এর সংক্রমণ থেকে। প্রায় অচল পুরো বিশ্ব।
ভারতেও সম্প্রতি দেখা দিয়েছে এই ভাইরাসের সংক্রমণ। সংক্রমণ ঠেকাতে তাই দেশবাসীর প্রতি বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। জনসাধারণের সঙ্গে তাই বাড়িতেই অবস্থান করছেন বলিউডের তারকারা। নিজেদের তারা নিয়েছেন সেলফ কোয়ারেন্টাইনে। তবে বসে নেই কেউই। অবসর সময়ে ভক্তদের জন্য প্রায় সবাই সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ক্যাটরিনা কাইফ থেকে কার্তিক আরিয়ান, কম-বেশি সবাই যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন ছোট ছোট ভিডিও। সেলফ কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মজার ছলে বানানো এই সব ভিডিওতে তাদের কাইকে দেখা যাচ্ছে রান্না করতে, কেউ পরিষ্কার করছেন বাড়ি, কেউ বাসন মাজছেন, কেউ বা ঘর ঝাড়ু দিচ্ছেন কিংবা মুছছেন।
ক্যাটরিনা কাইফ
গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ক্যাটরিনাকে দেখা যায় প্লেট পরিষ্কার করতে।
নগরকন্ঠ.কম/এআর