মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

আবারও পর্দায় রণবীর-আলিয়া রসায়ন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : আবারও পর্দায় জুটি হিসেবে আসছেন রণবীর সিং ও আলিয়া ভাট। ২০১৯-এ ‘গলি বয়’ করেই আলোচনায় আসে এই জুটি। এবার সঞ্জয় লীলা বানসালির পরের ছবি ‘বাইজু বাওরা’-তে দেখা যাবে তাদের। বলিউড সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে।

১৯৫২ সালের ছবি ‘বাইজু বাওরা’ ছবির প্লট নিয়েই নতুন ছবি তৈরি করছেন বানসালি। আগের ছবিটি পরিচালনা করেছিলেন বিজয় ভাট। ছবিতে দেখা গিয়েছিল ভারত ভূষণ ও মীনা কুমারীকে।

এবার রণবীর সিংকে দেখা যাবে ভারতের চরিত্রে, আলিয়াকে মীনা কুমারীর চরিত্র। যদিও পরিচালক বা অভিনেতারা কেউই এখনও এই ছবি নিয়ে মুখ খোলেননি।

‘গলি বয়’-তে একজন র্যাপারের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর সিং। আলিয়া ছিলেন তার গার্লফ্রেন্ড। সম্প্রতি আলিয়া সঞ্জয় লীলা বানসালির ‘গাঙগুবাঈ কাঠিয়াবারি’ নামের আরেক ছবিতে অভিনয় করছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com