মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:২১ অপরাহ্ন

নিজের গল্পে অভিনয় করলেন জোভান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : নাটকে অভিনয় করেই জনপ্রিয়তা পান ফারহান আহমেদ জোভান। তবে অভিনয়ের পাশাপাশি আরও কিছু বিষয়ে আগ্রহ রয়েছে তার।

নাটকের গল্পও তৈরি করেন এ অভিনেতা। তৃতীয়বার এ কাজটি করেছেন তিনি। সম্প্রতি তারই গল্পে নির্মিত হয়েছে একটি একখণ্ডের নাটক। নাম ‘ফেক প্রেম’। পরিচালনা করেছেন সরদার রোকন। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয়ও করেছেন জোভান।

রাজধানীর উত্তরা ও এর আশপাশের এলাকায় এটির শুটিং সম্পন্ন হয়েছে। এ নাটক প্রসঙ্গে জোভান বলেন, ‘আগেও দুটি নাটকের গল্প তৈরি করেছিলাম। সেগুলো প্রচার হওয়ার পর দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। এবারের নাটকটির গল্প পারিবারিক টানাপড়েনের। এখানে বিভিন্ন ক্রাইসিস মোমেন্ট থাকে। আশা করছি সবার ভালো লাগবে নাটকটি। যদি এটিও দর্শকের ভালো লাগে তাহলে নিয়মিতই নাটকের গল্প তৈরি করব।’

অন্যদিকে করোনা পরিস্থিতির কারণে এখন বাসায় অবসর সময় কাটাচ্ছেন এ অভিনেতা। তার আগেই বেশ কয়েকটি ঈদের নাটকের কাজ শেষ করেছেন তিনি। করোনার কারণে তার একগুচ্ছ নাটকে অভিনয়ের সিডিউল বাতিল করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com