মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:২০ অপরাহ্ন

জটিলতায় পপি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি নিজের জমির রাস্তা নিয়ে জটিলতায় পড়েছেন।

তার জন্মস্থান খুলনায় এ সমস্যার মুখোমুখি হয়েছেন তিনি। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় পপির নিজস্ব জমি আছে। সেখান থেকে কিছু অংশ বিক্রিও করা হয় এক সময়। পপির বাড়িসহ সেই বিক্রীত জমি থেকে চলাচলের রাস্তা নিয়ে জটিলতা তৈরি হয় অন্যদের সঙ্গে।

সমাধানের জন্য সম্প্রতি খুলনায় গেছেন এ নায়িকা। সেখানে বিষয়টির সঠিক নিষ্পত্তির জন্য তিনি সিটি মেয়রের দ্বারস্থ হয়েছেন। বর্তমানে সেই এটি জটিলতার অবসান ঘটানোর প্রক্রিয়া চলছে। এ প্রসঙ্গে পপি বলেন, ‘আমরা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা।

সেখানে নিয়ম মেনে কর দেয়া থেকে শুরু করে সব নিয়ম মেনেই বসবাস করছি। আমাদের জায়গা থেকে বের হওয়ার সংযোগ সড়ক নিয়েই জটিলতা তৈরি হয়েছে। মেয়রের কাছে বিষয়টি সুরাহার জন্য আবেদন জানিয়েছি। তিনি নিয়ম মেনেই সমাধানের আশ্বাস দিয়েছেন।’

অন্যদিকে জমির কাজের পাশাপাশি করোনাভাইরাসের কারণে ঢাকায় আসাও বিলম্বিত হবে বলে জানিয়েছেন এ নায়িকা। যেহেতু শুটিং বন্ধ তাই তিনি এ সময়টায় খুলনায়ই অবস্থান করবেন। অন্যদিকে করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য জনসচেতনতা তৈরির পাশাপাশি নিজের অর্থায়নে মাস্ক বিতরণ করছেন কয়েকদিন ধরে। আরও কিছুদিন এ কার্যক্রম চালিয়ে নিতে চান।

অন্যদিকে বেশ কয়েকটি ছবির কাজ হাতে আছে এ চিত্রনায়িকার। এগুলো হল ‘সেভ লাইফ’, ‘সাহসী যোদ্ধা’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’, ‘যুদ্ধ শিশু’ ইত্যাদি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com