মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

‘কারও মুখ বন্ধের চেষ্টা করাটা বোকামি’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : হূত্বিকের সঙ্গে কারিনার প্রেমের সম্পর্কের গুঞ্জন এখন বেশ পুরনো। তবুও হঠাত্ করে পুরনো খবর আবারও নতুন করে সামনে আসে। সম্প্রতি এমনই একটি খবরে শিরোনামে এলেন কারিনা।

২০০০ সালে বলিউডের সুপারহিট জুটি তাদের। ম্যায় প্রেম কি দিওয়ানি হু-এর পাশপাশি মুঝসে দোস্তি করোগি, কভি খুশি কভি গম কিংবা ইয়াদে, পরপর বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছে তাদের। বক্স অফিসে যখন তাদের একের পর এক সিনেমায় দেখা যায়, সেই সময় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন।

একটি পুরনো সাক্ষাত্কারে হূত্বিকের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন কারিনা কাপুর। সেসময় তিনি বলেন, ‘লোকে আমাদের নিয়ে অনেক কথাই বলেন, কিন্তু তাতে কিছু যায় আসে না। কারও মুখ বন্ধের চেষ্টা করাটা বোকামি। তারা বলবেই। তাই নিজের মতো থাকি। হূত্বিক আমার ভালো বন্ধু। তাই আমাদের নিয়ে কেউ কোনো মন্তব্য করলে সেসব নিয়ে মাথা ঘামাই না। শুধু তাই নয়, যদি কারও নামের সঙ্গে তারকা ট্যাগ জুড়ে যায় তাহলে প্রতিদিনের এই ধরনের গুঞ্জন ভালো, ডালের মতো হয়ে যায় বলেও মন্তব্য করতে শোনা যায়।’

প্রসঙ্গত, ম্যায় প্রেম কি দিওয়ানি হু-এর পর কারিনার সঙ্গে হূত্বিকের পাশাপাশি তার বাড়ির লোকের সম্পর্কও ভালো হয়ে উঠতে শুরু করে বলে শোনা যায়। কিন্তু হূত্বিক বিবাহিত, সেই কারণেই তার কাছ থেকে ক্রমশ দূরত্ব বজায় রেখে চলতে শুরু করেন কারিনা।—এমন কথাও শোনা যায় বি টাউনে। যদিও এসব গুঞ্জনের কোনোকিছুকেই পাত্তা দেননি কারিনা।

সেই গুঞ্জনের পরই শহীদ কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান কারিনা কাপুর। দীর্ঘ কয়েকবছর লিভ ইন সম্পর্কেও তারা ছিলেন বলে জানা যায়। যদিও সেই সম্পর্ক স্থায়ী হয়নি কারিনার। এরপর সাইফ আলী খানের প্রেমে পড়েন তিনি। এই সম্পর্ক অবশ্য এক অবধি টিকে আছে। বিয়ে করে রীতিমতো সুখে সংসার করছে কারিনা-সাইফ দম্পতি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com