মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : কণিকা কাপুর নিজেই দাবি করেছেন তিনি করোনা আক্রান্ত নন। অথচ এখন পর্যন্ত ৪ বার পরীক্ষা করে ফল পজিটিভ পাওয়া গেছে। তাকে নিয়েই সারা ভারতজুড়ে এখন হইচই চলছে। অনেকে ধারণা করছেন, প্রায় ৩৫০ মানুষকে হয়তো তিনি সংক্রামিত করে ফেলেছেন। তিনি ব্রিটেনের যুবরাজ চার্লসের সঙ্গেও দেখা করেছিলেন লন্ডনে থাকার সময়। তার করোনা ভাইরাস ধরা পড়েছেই, বাদ যাননি যুবরাজ চার্লসও। এরইমধ্যে তিনি আবার আরেক কাণ্ড ঘটিয়েছেন।
সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে বেশকিছু পোস্ট মুছে ফেলার জন্য তিনি আবারও আলোচনায় এসেছেন। তবে এ প্রসঙ্গে কণিকা একটি সাক্ষাত্কারে বলেছেনও। তার অকপটে কথা, ‘আমাকে নিয়ে ট্রল করা হচ্ছে, যা অনৈতিক।’
সম্প্রতি ব্রিটেনের রাজা প্রিন্স চার্লস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনার পর কণিকা কাপুরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশি ট্রল হতে থাকে। ২০১৫ সাল থেকে প্রিন্সের সঙ্গে কণিকার বেশকিছু ছবি শেয়ার করে তিনিই প্রিন্সের মাঝে ভাইরাসটি ছড়িয়েছেন বলে দাবি করা হয় এবং এরপরই যুক্তরাজ্য থেকে ফিরে আসার পরের সব পোস্ট কণিকা ডিলিট করে ফেলেন। এ ঘটনায় তিনি আবারও সংবাদের শিরোনামে চলে এসেছেন।
কিছুদিন আগে সোনম কাপুর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে কণিকার সমর্থনে তিনি বলেছিলেন, ‘কণিকা যখন লন্ডন থেকে ফিরছেন তখন ভারতে মানুষ হোলি খেলছে।’ কিন্তু কণিকাকে সমর্থন করায় নেটিজেনরা বিস্তর ক্ষুব্ধ হন সোনমের ওপর।
নগরকন্ঠ.কম/এআর