শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

কে-টু ছুঁয়ে সফল শীতের ‘মিশন ইমপসিবল’

মিশন ইমপসিবল’। শীতকালীন এই অভিযান শুরুর সময়ে যা প্রায় অসম্ভব বলেই মনে করেছিলেন অনেকে। কিন্তু শনিবার বিশ্বের দ্বিতীয় উচ্চতম কে-টু (৮৬১১ মিটার) শৃঙ্গ ছুঁয়ে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখালেন ১০ জন নেপালি শেরপার একটি দল। সেই সঙ্গে তাঁরা পর্বতারোহণে নতুন ইতিহাস সৃষ্টি করলেন।

বিশ্বের ১৪টি আট হাজারি শৃঙ্গের মধ্যে শীতকালে কে-টু শৃঙ্গই এত দিন অধরা ছিল। এই শৃঙ্গে অভিযান চালাতে গিয়ে পর্বতারোহীদের মৃত্যুহার অনেক বেশি। সেই সঙ্গে শীতকালীন আবহাওয়া একে আরও দুর্গম এবং এত দিন অভেদ্য করে রেখেছিল। তবে প্রকৃতির সঙ্গে লড়াই করে শনিবার পাকিস্তানের স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ সেই শৃঙ্গ ছুঁয়ে ফেললেন ১০ নেপালি শেরপা— নির্মল পুরজা, গেলজে শেরপা, মিংমা ডেভিড শেরপা, মিংমা তেনজি শেরপা, দাওয়া তেম্বা শেরপা, পেম ছিরি শেরপা, মিংমা জি, কিলি পেম্বা শেরপা, দাওয়া তেনজিং শেরপা ও সোনা শেরপা। নির্মল পুরজা মাত্র ছ’মাসে ১৪টি আট হাজারি শৃঙ্গ জয় করে রেকর্ড করেছেন। সব ক’টি আট হাজারি শৃঙ্গজয়ী মিংমা জে এবং সর্বকনিষ্ঠ হিসেবে ১৪টি আট হাজারি শৃঙ্গজয়ী মিংমা ডেভিডও রয়েছেন এই দলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com