বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ঘুমের সময় যে অঙ্গ বিশ্রামে যায় না

ঘুমের সময় শরীরের সব প্রায় অঙ্গ বিশ্রামে থাকে। একটি স্লিপ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ‘ঘুমের সময়ে মস্তিষ্ক থেকে শরীরের সব অঙ্গে বিশ্রামের বার্তা চলে যায়। সেই মতো বিশ্রামের সময় শুরু হয়। এর মাধ্যমেই আবার পরদিন নতুন করে কাজের শক্তি পায় শরীর। বিপাক হার, রক্ত চলাচল, প্রতিরোধশক্তি— সবই বাড়তে থাকে এই বিশ্রাম পেলে।’

সম্প্রতি ‘নেচার হিউম্যান বিহেভিয়র’ পত্রিকায় একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে, ঘুমের সময়ে শরীরের বেশ কিছু অঙ্গ বিশ্রামে থাকলেও, সব রকম কাজ মোটেও বন্ধ হয় না। যেমন হঠাৎ কোনো শব্দ শুনলে কিংবা জটিল কোনো ইঙ্গিত পেলে সঙ্গে সঙ্গেই সাড়া দেয় শরীর।

ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, এ সব সম্ভব হয় মস্তিষ্কের জন্যই। ঘুমের সময়ে সব অঙ্গ বিশ্রামে থাকলেও মস্তিষ্ক কিছুটা সজাগ থাকে। ফলে সাধারণ কোনো শব্দও তরঙ্গের মতো ধীরে ধীরে মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্কের মাধ্যমে বাকি সব অঙ্গেও সেই বার্তা যায়। এ জন্য হঠাৎ ঘুমের মধ্যে কেউ ডাকলে সেই মতোই টের পায় মানুষ।

অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, এর মধ্যেই বোঝা যায় যে ঘুমের মধ্যেও মস্তিষ্ক কিছুটা সচল থাকে। ফলে ঘুমের সময়ে কান কাজ বন্ধ করে দিলেও মস্তিষ্ক সজাগ থাকে। প্রয়োজনীয় শব্দ কানে পৌঁছে দিতে পারে। তখন জেগে ওঠে বাকি সব অঙ্গ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com