মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

এবার নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বলটি

ইংল্যান্ডের বিপক্ষে ১৯৮৬ বিশ্বকাপে ডিয়াগো ম্যারাডোনা হাত দিয়ে যে গোল করেছিলেন, সে বলটিকে বলা হয় ‘হ্যান্ড অব গড’। এবার সেই বলটি উঠছে নিলামে।

আগামী ১৬ নভেম্বরের নিলামের জন্য আগ্রহীরা ২৮ অক্টোবর থেকে নিবন্ধন করতে পারবেন।

নিলামকারী প্রতিষ্ঠান ‘গ্রাহাম বাড অকশন’-এর চেয়ারম্যান গ্রাহাম বাডের আশা, ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ সাড়া ফেলবে এই নিলাম। ‘ওই ম্যাচের সময়, দুই দলের মধ্যকার ইতিহাস এবং হ্যান্ডবল (হাত দিয়ে গোল)-এসব কারণে ম্যাচটি ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ও আবেগপূর্ণ ম্যাচগুলোর একটি হয়ে আছে। বলটি ঘিরে যে ইতিহাস আছে… আমরা আশা করছি, নিলামে তোলা হলে এটি ভীষণ জনপ্রিয় হবে।’

ধারণা করা হচ্ছে, বলটি বিক্রি হতে পারে ২৫ থেকে ৩০ লাখ পাউন্ডে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com